
সব মানুষেরই জীবনের বড় স্বপ্নের তালিকায় শীর্ষে থাকে ‘নিজের বাড়ি’। কারণ, বাড়ি মানে শুধু একটি ঠিকানা নয়; এটি জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, নিরাপত্তা, ভালোবাসা আর স্মৃতির ভান্ডার। ঠিক এ জায়গাতেই পাশে আছে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ‘হোম লোন’ ও ‘ভালোবাসা হোম লোন’, যাতে ‘নিজের বাড়ি’ পাওয়ার স্বপ্নপূরণ হয় আরও দ্রুত ও সহজ। হোক সেটা নগরের উঁচু অ্যাপার্টমেন্ট বা কোনো জেলার শান্ত প্রান্তরে ছোট্ট ঘর। আইপিডিসি হোম লোন ও ভালোবাসা হোম লোন পৌঁছে দেবে সেই স্বপ্নের ঠিকানায়।
ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য বিভাগীয় শহরে ডেভেলপার কোম্পানিগুলো আধুনিক সুবিধাসম্পন্ন, নিরাপদ ও তুলনামূলক সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট বাজারে আনছে। ফলে নতুন প্রজন্ম থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার—অনেকেই জমি কিনে নিজস্ব বাড়ি তৈরির ঝামেলা এড়াতে প্রপার্টি বা অ্যাপার্টমেন্ট কেনার সহজ সমাধানটি বেছে নিচ্ছেন। তবে অ্যাপার্টমেন্ট কেনার আগে সতর্কতা জরুরি। ডেভেলপার কোম্পানির ব্যবসায়িক অভিজ্ঞতা ও সুনাম, নির্দিষ্ট সময়ে অ্যাপার্টমেন্ট হস্তান্তরের নিশ্চয়তা, মূল জমির দলিল ও নামজারির সঠিকতা, রাজউকের অনুমোদন, নকশার সঙ্গে বাস্তব অবস্থার মিল এবং সম্পত্তিটি অন্য কোনো ব্যাংকে বন্ধক আছে কি না, তা যাচাই করা অত্যন্ত প্রয়োজন। আইপিডিসি প্রতিটি হোম লোনের ক্ষেত্রে তাদের নিজস্ব লিগ্যাল ও টেকনিক্যাল টিমের মাধ্যমে এসব বিষয় সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করে, যাতে গ্রাহকের বিনিয়োগ হয় শতভাগ নিরাপদ।
কর্মব্যস্ত নগরজীবনের কোলাহল পেরিয়ে দিন শেষে নিজের অ্যাপার্টমেন্টে ফেরার আনন্দ অমূল্য। আইপিডিসি হোম লোন সেই আনন্দকে বাস্তবে রূপ দেয়, যাতে স্বপ্নের বাড়ি আর কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। আইপিডিসি হোম লোনের বিশেষ সুবিধাসমূহ হলো বাড়ি বা অ্যাপার্টমেন্টের মূল্যের ৮৫ শতাংশ পর্যন্ত অর্থায়ন, সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে সহজ কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ এবং দ্রুত অনুমোদন ও অর্থ ছাড়ের নিশ্চয়তা। নতুন অ্যাপার্টমেন্ট ক্রয়, বাড়ি নির্মাণ, আধুনিকায়ন, সম্প্রসারণ, হোম ইকুইটি কিংবা অন্য ব্যাংকের লোন টেকওভার—যেকোনো প্রয়োজনেই আইপিডিসি হোম লোন দিচ্ছে চমৎকার সমাধান।
জন্মভূমির গন্ধ, শৈশবের স্মৃতি আর প্রিয় মানুষের কাছে থাকার অনুভূতি—এগুলোই নন-মেট্রো এলাকার জীবনের আসল আনন্দ। ‘ভালোবাসা হোম লোন’ সেই আবেগকে রূপ দিতে সহায়তা করে দেশের যেকোনো জেলা বা থানা শহরে নিজের আপন ঠিকানা গড়ে তোলার সুযোগ করে দিয়ে।
ভালোবাসা হোম লোনের সুবিধার মধ্যে রয়েছে দেশের যেকোনো জেলা বা থানা শহরে প্রপার্টিতে অর্থায়ন, সম্পত্তির মূল্যের ৯০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা এবং ন্যূনতম কাগজপত্রে দ্রুত আবেদনপ্রক্রিয়া। এর আওতায় বাড়ি নির্মাণ, ক্রয়, আধুনিকায়ন, সেমিপাকা বা টিনশেড ঘর নির্মাণ/ক্রয়/সম্প্রসারণ, অ্যাপার্টমেন্ট ক্রয় কিংবা লোন টেকওভারের সুবিধা পাওয়া যায়।
আইপিডিসির হোম লোন প্রসেসিং অত্যন্ত সহজ, গ্রাহকবান্ধব ও দ্রুততর। ঋণ পরিশোধের আর্থিক সামর্থ্য রয়েছে এমন যেকোনো গ্রাহক ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ও ছবি, আয়ের বিবরণী ও প্রমাণপত্র এবং প্রস্তাবিত সম্পত্তির মালিকানা সম্পর্কিত দলিলপত্র জমা দিলেই আইপিডিসির ক্রেডিট ডিপার্টমেন্ট কাজ শুরু করে দেয়। চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, আত্মকর্মসংস্থানকারী, বাড়ির মালিক এবং প্রবাসী বাংলাদেশি—সবাই এই লোনের জন্য আবেদনের যোগ্য।
আইপিডিসি শুধু লোন দেয় না, বরং গ্রাহকের নিজস্ব বাড়ি পাওয়ার যাত্রাকে করে তোলে সহজ, নিরাপদ ও আনন্দময়। তাদের অভিজ্ঞ ‘ইন-হাউস লিগ্যাল টিম’ প্রস্তাবিত মর্টগেজ প্রপার্টির মালিকানা-সংক্রান্ত সব কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে, যাতে গ্রাহকেরা তাঁদের ক্রয়কৃত সম্পত্তির মালিকানা নিয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন। পাশাপাশি সিভিল প্রকৌশলীদের নিয়ে গঠিত অভিজ্ঞ ‘ইন-হাউস টেকনিক্যাল টিম’ প্রপার্টির সঠিক মূল্যায়ন ও নির্মাণশৈলী সম্পর্কে গ্রাহককে একটি সামগ্রিক (৩৬০ ডিগ্রি) ধারণা প্রদান করে। সব মিলিয়ে আইপিডিসি গ্রাহকদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড সেবা দেয় বলেই এটি আজ অনেকেরই প্রথম পছন্দ। প্রতিটি ধাপে পাশে থেকে আইপিডিসি গ্রাহকের বাড়ি পাওয়ার মুহূর্তগুলোকে ভরে তোলে অনন্য উচ্ছ্বাসে।