প্রবৃদ্ধির হিসাব

বাস্তবতা অনুধাবন করেছে বিবিএস

সেলিম রায়হান
 সেলিম রায়হান

২০১৯-২০ অর্থবছরে সরকার যখন বলেছিল, জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ অর্জিত হবে, তখন আশ্চর্য হয়েছি। কীভাবে এত প্রবৃদ্ধি হবে, তা ভেবে অবাক হয়েছি। বিশ্বব্যাংক, আইএমএফ বলেছিল, বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হবে ২ থেকে ৩ শতাংশের মধ্যে। অবশেষে দেরিতে হলেও সরকারি সংস্থা বিবিএস বাস্তবতা অনুধাবন করতে পেরেছে। সে জন্য বিবিএসকে ধন্যবাদ জানাই।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশেই করোনার কারণে জিডিপির সংকোচন হয়েছে। তাতে কী হয়েছে? আমাদের সরকার প্রবৃদ্ধিতে বেশ গুরুত্ব দিচ্ছে। এখন প্রবৃদ্ধিতে এত গুরুত্ব দেওয়ার সময় নয়। করোনার মধ্যে সবকিছু স্থবির ছিল। এর মধ্যে বিবিএস থেকে যে তথ্য পাওয়া গেল, তা বাস্তবতার নিরিখে করা হয়েছে।

জিডিপির তথ্য দিতে সরকার অনেক সময় নিয়েছে। এত সময় নেওয়া ঠিক হয়নি। বিবিএসের তথ্য নিয়ে এমনিতেই জনসাধারণের মধ্যে প্রশ্ন আছে। তার ওপর দেরিতে তথ্য প্রকাশ করলে সেই তথ্যে মানুষের বিশ্বাস কমে যায়।

তবে সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিবিএস যে তথ্য প্রকাশ করেছে, তা নিয়ে প্রশ্ন আছে। কীভাবে কৃষি, শিল্প ও সেবা খাতের এত প্রবৃদ্ধি হবে, তা বোধগম্য নয়।


সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)