২০২৫ সালের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫৭টি দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে একে 'স্বাধীনতা দিবস' আখ্যা দেন। সুপ্রিম কোর্ট একে অবৈধ ঘোষণা করলেও ট্রাম্প দমে যাননি, বরং নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বিশ্ববাণিজ্য ব্যবস্থায় অনিশ্চয়তা বাড়ায় বিশ্লেষকেরা বাংলাদেশকে বিকল্প বাজার খুঁজতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ মুহূর্তের চুক্তির যৌক্তিকতা খতিয়ে দেখতে বলছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতির হিসাবটি সম্পূর্ণ সত্য নয়।