
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ বাজারে ডলারের দাম অপরিবর্তিত আছে।
টানা কয়েক দিন ডলারের মূল্যবৃদ্ধির পর গত সপ্তাহে ডলারের দাম কমেছে। বুধবার থেকে তা আবার বাড়তে শুরু করেছে। আজ তা অপরিবর্তিত আছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩১ পয়সা ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ২৫ পয়সা। আজ ডলারের গড় দাম ১২২ টাকা ২৭ পয়সা। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডলারের দাম ওঠানামা করছে।
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। দাম বেড়েছে রুপি ও অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।