বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে মো. মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে মো. মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মোস্তাকুর রহমানকে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে এই পরিবর্তন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৯ দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হলো।