
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজও দেশের মুদ্রাবাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে। এ নিয়ে টানা দু দিন ডলারের দাম বাড়ল।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২১ দশমিক ৮০ টাকা ও সর্বনিম্ন ১২১ দশমিক ৭৫ টাকা। আজ ডলারের গড় দাম ১২১ দশমিক ৭৬ টাকা।
গত জুলাই মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করেছে। আগস্ট মাসেও সে ধারা অব্যাহত ছিল। চলতি সেপ্টেম্বরেও ডলারের দাম ওঠানামা করছে।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেশিরভাগের দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। দাম বেড়েছে কেবল পাউন্ডের। অপরিবর্তিত আছে রুপির দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।