চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাহরীন কাইয়ুম ও প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং হেলথ পান্ডা লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রিশতা রহমান, নির্বাহী পরিচালক তামিম হুসাইন ও মহাব্যবস্থাপক সানজি এস গাজীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

প্রাইম ব্যাংকের সঙ্গে হেলথ পান্ডার চুক্তি

প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রাইম ব্যাংক সম্প্রতি হেলথ পান্ডা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চুক্তিটির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকেরা হেলথ পান্ডা লিমিটেডের চায়না ও মালেশিয়ায় বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে আকর্ষণীয় মূল্যছাড় পবেন।

প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রায়োরিটি ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং হেলথ পান্ডা লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রিশতা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া ও হেলথ পান্ডার নির্বাহী পরিচালক তামিম হুসাইন; মহাব্যবস্থাপক সানজি এস গাজীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।