সকালেই বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর

আজ সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বরণ করে নেন। গতকাল বুধবার নিয়োগ পাওয়ার পর আজ কাজে যোগ দিলেন মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।’