
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম বেড়ে হয়েছে ১২৩ দশমিক ৩৭ টাকা; ক্রয়মূল্য একই থাকলেও বিক্রয়মূল্য কিছুটা বেড়েছে। বেশ কিছুদিন পর সম্প্রতি ডলারের দাম বাড়ছে।
আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম বেড়েছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার, ইয়েন ও রুপি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।