
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘নর্থ সাউথ গ্রুপ’। দেশে চলমান আবাসন সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে তারা বিভিন্ন ধরনের আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাজের পরিধিতে রয়েছে চারটি প্রধান খাত—আবাসিক অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক কমপ্লেক্স, আবাসন প্রকল্প এবং হোটেল ও রিসোর্ট।
বর্তমানে নর্থ সাউথ গ্রুপের বেশ কয়েকটি উল্লেখযোগ্য আবাসন ও রিসোর্ট প্রকল্প রয়েছে। এর মধ্যে অন্যতম হলো পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক ও আর্মি হাউসিং (জলসিঁড়ি) সংলগ্ন ‘নর্থ সাউথ গ্রিন সিটি’, পূর্বাচল ৩০ নম্বর সেক্টর–সংলগ্ন টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের পাশে ‘নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি’, ঢাকা-মাওয়া ৪০০ ফুট এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলস্টেশন ও আন্ডারপাস–সংলগ্ন ‘নর্থ সাউথ স্কয়ার সিটি’ এবং কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানী বিচে অবস্থিত ‘টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট’। এ ছাড়া জলসিঁড়ি আবাসন, পূর্বাচল এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট প্রকল্পের নির্মাণকাজ চলমান।
গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে নানামুখী সুবিধা দিয়ে থাকে নর্থ সাউথ গ্রুপ। ক্রেতাদের জন্য নিজস্ব পরিবহনে সরেজমিনে প্রকল্প পরিদর্শনের ব্যবস্থা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকল্পের সবশেষ অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়া হয়। একই সঙ্গে গ্রাহকসেবার সার্বিক মান বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ভবিষ্যতে আরও আধুনিক ও মানসম্মত আবাসন ব্যবস্থা নিয়ে আসার পরিকল্পনা করছে নর্থ সাউথ গ্রুপ। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে উদ্ভাবনী ধারণা যুক্ত করার মাধ্যমে তারা ক্রেতাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে চায়। গুণগত নির্মাণ, উন্নত সেবা এবং প্রকল্পের বৈচিত্র্যের কারণে আবাসন খাতে গ্রাহকদের কাছে নর্থ সাউথ গ্রুপ একটি নির্ভরযোগ্য পছন্দ হয়ে উঠেছে।