ইসলামী ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আবদুল্লাহ আল-রাজী, পরিচালক মো. সাহাবুদ্দিন, আইডিবির প্রতিনিধি আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, শরীআহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, উপব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, বিদেশি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ২০২১ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।