সাশ্রয়ী রেডি প্লট পাওয়া যাবে পূর্বাচল মেরিন সিটিতে

রাজউক পূর্বাচল প্রকল্প দ্বারা পরিবেষ্টিত মার্চেন্ট মেরিন অফিসারদের দ্বারা পরিচালিত ও কুড়িল বিশ্বরোড থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্বে ১৮০ ফিট এশিয়ান হাইওয়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে পূর্বাচল মেরিন সিটি। এর পাশেই নির্মাণ করা হচ্ছে জিন্দা ইকোপার্ক। বন্যা ও দূষণমুক্ত পরিবেশে বিদ্যুৎ-পানির সুবিধাসহ বিক্রি করা হচ্ছে রেডি প্লট।

উঁচু ও উন্নত মানের লাল মাটির গঠনের কারণে পূর্বাচল মেরিন সিটিতে আলাদা করে পাইলিংয়ের দরকার পড়বে না। এ ছাড়া আধুনিক পয়োনিষ্কাশন ও পানিনিষ্কাশনের ব্যবস্থা পূর্বাচল মেরিন সিটিকে করবে নির্ভাবনার ও নির্ঝঞ্ঝাট।

পূর্বাচল মেরিন সিটি প্রকল্পে রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার, কাঁচাবাজার, হেলথ ক্লাব, কবরস্থান, খেলার মাঠসহ আধুনিক সুযোগ-সুবিধা। এখানে গড়ে উঠছে আটলান্টিক মেরিন একাডেমি, সিএ ভ্যালি, ক্যাপটেন’স জোন, ইঞ্জিনিয়ার্স হোমসহ আরও অনেক প্রতিষ্ঠান।

পূর্বাচল মেরিন সিটিতে ৩, ৫ ও ১০ কাঠা আকারের প্লট বিক্রি হচ্ছে সুলভ মূল্যে। মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গে রয়েছে দলিল রেজিস্ট্রেশন ও দখল হস্তান্তরের সুযোগ।