ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে পাস করা ১৫ জন এমবিএ গ্র্যাজুয়েট আকিজ ভেঞ্চার গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে যোগ দিয়েছেন। সদ্য পাস করা তরুণ-তরুণী আকিজ ভেঞ্চারের বিভিন্ন কোম্পানিতে ট্রেনিং সমাপ্তির পর যোগদান করবেন।
মানবসম্পদ বিভাগ আয়োজিত এমটিওদের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দীন এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর।