সাউথইস্ট ব্যাংক 

ভিসা কার্ডধারীদের জন্য গুগল পে সেবা চালু

সাউথইস্ট ব্যাংক ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য ‘গুগল পে’ সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খালিদ মাহমুদ খান, ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খান প্রমুখ। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে
ছবি: সাউথইস্ট ব্যাংকের সৌজন্যে

সাউথইস্ট ব্যাংক ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের জন্য ‘গুগল পে’ সেবা চালু করেছে। এর ফলে গ্রাহকেরা এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে দেশ-বিদেশে দ্রুত, নিরাপদ ও কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘গুগল পে’ সেবার উদ্বোধন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খান, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সাউথইস্ট ব্যাংকের ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা সহজেই তাঁদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে বিশ্বব্যাপী মার্চেন্ট পয়েন্টে লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজনীয়তা কমে আসবে। দৈনন্দিন লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে।

‘গুগল পে’ উন্নত নিরাপত্তা প্রযুক্তি যেমন এনক্রিপশন ও টোকেনাইজেশন ব্যবহার করে। এর ফলে গ্রাহকের কার্ডের তথ্য মার্চেন্টদের কাছে প্রকাশ পায় না। ফলে প্রতিটি লেনদেন হয় সুরক্ষিত। সেবাটির চালু উপলক্ষে সাউথইস্ট ব্যাংক গ্রাহকদের জন্য গুগল পেতে ১০ শতাংশ ক্যাশব্যাকসহ একাধিক অফার ঘোষণা করেছে।