
২৭ বছরের পথ পরিক্রমা শেষে ২৮ বছরে পদার্পণ করল শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। এ উপলক্ষে ৩ জুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সব শাখাপ্রধানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে অংশগ্রহণ করেন।
সভাপতি তাঁর বক্তব্যে যথাযথভাবে শরিয়াহ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান। এ ছাড়া পেশাদারত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।