রাজধানীর মিরপুর-১১ তে জনপ্রিয় সুপারশপ ইউনিমার্টের নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো’ যাত্রা শুরু করেছে। নতুন এ আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যরা
রাজধানীর মিরপুর-১১ তে জনপ্রিয় সুপারশপ ইউনিমার্টের নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো’ যাত্রা শুরু করেছে। নতুন এ আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যরা

রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করল ‘ইউনিমার্ট মেট্রো’

রাজধানীর মিরপুর-১১তে যাত্রা শুরু করেছে জনপ্রিয় সুপারশপ ইউনিমার্টের নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো’। সম্প্রতি নতুন এই সুপারশপের যাত্রা শুরু উপলক্ষে দেওয়া হচ্ছে আকর্ষণীয় নানা অফার বা মূল্যছাড়। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ইউনিমার্ট জানিয়েছে, ব্যস্ত শহুরে জীবনযাপনের কথা মাথায় রেখে সাজানো এই মাঝারি আকারের ‘মেট্রো’ ফরম্যাটের সুপারশপে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা শাকসবজি ও ফলমূল, মুদি পণ্য, গৃহস্থালি সামগ্রী এবং গৃহসজ্জার পণ্য। স্মার্ট ও সময়সাশ্রয়ী এই পরিবেশ কেনাকাটাকে করবে আরও আরামদায়ক।

মিরপুর-১১তে যাত্রা শুরু উপলক্ষে ‘ইউনিমার্ট মেট্রো’ নিয়ে এসেছে বিভিন্ন আকর্ষণীয় প্রচারণা, ইন স্টোর সারপ্রাইজ এবং ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স জোন। এগুলো ক্রেতাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকে করে তুলবে আরও প্রাণবন্ত ও লাভজনক।

ইউনিমার্ট জানায়, নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীতে নাগরিকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে মানসম্মত পণ্য, সুবিধা এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক রিটেইল সেবা পৌঁছে দেওয়ার কাজ করছে তারা।