নতুন ঠিকানায় সিটি ব্যাংক ক্যাপিটালের করপোরেট প্রধান কার্যালয়

সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা
ছবি: সংগৃহীত

বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয় ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় স্থানান্তরিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)–এর চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আজিজ আল কায়সার, চেয়ারম্যান, দ্য সিটি ব্যাংক লিমিটেড, আজিজ আল মাহমুদ, চেয়ারম্যান, সিটি ব্যাংক ক্যাপিটালসহ দেশি-বিদেশী বিনিয়োগকারী ও ব্যবসায়ী ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সিবিসি উদ্ভাবনী আর্থিক পণ্য নিয়ে আসবে।

সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন নতুন অফিসে সবাইকে স্বাগত জানান এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডের জন্য তাদের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।