প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব। ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ও কনজ্যুমার ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে তাঁর অভিজ্ঞতা আছে। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৈয়দ এম ওমর তৈয়ব প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এ দায়িত্ব অব্যাহত রাখবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালে প্রাইম ব্যাংকে যোগদানের আগে সৈয়দ এম ওমর তৈয়ব কমিউনিটি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ এম ওমর তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ইএমবিএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট (সিএসএ) সনদপ্রাপ্ত পেশাজীবী। এ ছাড়া ইনস্টিটিউট ফর মার্জার্স, অ্যাকুইজিশনস অ্যান্ড অ্যালায়েন্সেস থেকে ইন্টারন্যাশনাল মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস সার্টিফিকেশন অর্জন করেছেন। এ ছাড়া কর্মজীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।