দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্‌যাপন করেছে
দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্‌যাপন করেছে

লংকাবাংলা ফাইন্যান্স-এর গৌরবময় ২৫ বছর উদ্‌যাপন

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্‌যাপন করেছে। রাজধানী ঢাকার বনানীতে নিজেদের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান খাজা শাহরিয়ার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খাজা শাহরিয়ার, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির ইউ চৌধুরীসহ লংকাবাংলার আওতাধীন অন্য প্রতিষ্ঠানগুলোর প্রধান; লংকাবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও এর সাবেক ও বর্তমান কর্মকর্তারা।

অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে লংকাবাংলা ফাইন্যান্সের চেয়ারম্যান এ. মঈন বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, লংকাবাংলার কর্মকর্তাবৃন্দ ও প্রচারমাধ্যমকে; যাঁরা আমাদের আজকের এই আয়োজন সাফল্যমণ্ডিত করেছেন।’

খাজা শাহরিয়ার তাঁর বক্তব্যে বলেন, ‘এই উদ্‌যাপনে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমাদের সম্মানিত গ্রাহকদের জন্যই মূলত এটি সম্ভব হয়েছে, যাঁরা আমাদের অনুপ্রেরণার মূল উৎস। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের কর্মকর্তাদের, যাঁরা আগামী দিনগুলোতে আমাদের বেড়ে ওঠার মূল চালিকা শক্তি।’ লংকাবাংলা দেশব্যাপী ২৭টি শাখার মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি