ইন্সট্যান্ট ইফতার: কুইজ বিজয়ীরা পেলেন আকর্ষণীয় পুরস্কার

কুইজ বিজয়ীদের সঙ্গে কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহসহ অন্যরা
ছবি: প্রথম আলো

‘এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে মারিয়া নূরের সঙ্গে আমিও রৈসিপি তৈরি করেছি। এবং সেসব রান্না আমি খেয়েছিও। ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার দিয়ে যে এত ধরনের সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আমার জানা ছিল না।’

 পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার নিবেদিত ‘ইন্সট্যান্ট ইফতার’ অনুষ্ঠানের ৩য় ও ৪র্থ (শেষ) সপ্তাহের কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক।

 বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। এটি একটি ভালো উদ্যোগ, তাই এর সঙ্গে আমরাও যুক্ত হয়েছি। আপনারা এ আয়োজনে অংশগ্রহণ করেছেন, আপনাদের ধন্যবাদ।’

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দশজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ, সহকারী মহাব্যবস্থাপক মাহবুব মিলন, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, ডিজিটাল বিজনেস বিভাগের সিনিয়র ম্যানেজার রুহুল আমিন রনি, কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই প্রমুখ।

বিজয়ীদের অভিনন্দন জানান কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক

এ সময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ বলেন, ‘বিজয়ী সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আপনাদের অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে। সেই সঙ্গে ভবিষ্যতে নতুন কিছু করতে উদ্ধুদ্ধ করেছে। আশা করছি ভবিষ্যতেও আমাদের এরকম আয়োজনে আপনারা পাশে থাকবেন, অংশ নেবেন। ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার আপনাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। ’

প্রসঙ্গত, ‘ইন্সট্যান্ট ইফতার’ অনুষ্ঠানটির প্রতি পর্বেই একটি করে রেসিপি দেখানো হয়েছে, যেগুলোতে ব্যবহার করা হয় ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার। অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করতে রাখা হয় দর্শকের অংশগ্রহণ। প্রতি পর্বের শেষে ছিল ওই পর্বটির ওপর ভিত্তি করে একটি কুইজ। ৩য় ও ৪র্থ সপ্তাহের পর্বগুলোতে সর্বমোট প্রায় ২০ হাজার দর্শক কুইজে অংশ নিয়েছেন।

আগামী দিনেও নতুন নতুন আয়োজনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ

কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি সপ্তাহে নির্বাচিত হয়েছেন ভাগ্যবান পাঁচজন। তাদের মধ্যে স্মার্টফোন জিতেছেন যথাক্রমে সাকিব খন্দকার ও তারেক রহমান। ইলেকট্রিক ওভেন জিতেছেন যথাক্রমে নাফিস খান ও আনিলা রহমান। ইনডাকশন চুলা জিতেছেন যথাক্রমে মো. নাজিম উদ্দিন সজল ও কামরুল ইসলাম অপু। এ ছাড়াও দুই সপ্তাহের বিশেষ গিফট হ্যাম্পার পেয়েছেন লিটন মিয়া, সানজিদা ইভা মুন, মৌসুমী কবির মৌ এবং রেদোয়ান উল্লাহ। একই সঙ্গে সব বিজয়ীর জন্য ছিল প্রথম আলোর ই-পেপারের ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন।

উল্লেখ্য, প্রথম আলো ডটকমের সহযোগিতায় নির্মিত ‘ইন্সট্যান্ট ইফতার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মারিয়া নূর। তার সঙ্গে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, অভিনয়শিল্পী সোহানা সাবা ও রাফিয়াত রশিদ মিথিলা এবং কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানটি রমজান মাসজুড়ে প্রতিদিন বিকাল পাঁচটায় একযোগে প্রচারিত হয় প্রথম আলো ডটকম, প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজসহ দেশের প্রথম সারির নয়টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে।