গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নতুন এসব পণ্যের বাজারজাতের উদ্বোধন করা হয়
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নতুন এসব পণ্যের বাজারজাতের উদ্বোধন করা হয়

হিটাচির নতুন ৫টি পণ্য বাজারে আনল ট্রান্সকম

হিটাচি ব্র্যান্ডের নতুন প্রযুক্তির বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ওয়াশিং মেশিন বা কাপড় ধোয়ার যন্ত্র, ভ্যাকুয়াম ক্লিনার ও মাইক্রোওয়েভসহ পাঁচটি নতুন পণ্য বাজারে এনেছে ট্রান্সকম ডিজিটাল। গত বুধবার ‘হিটাচি স্টার নাইট-২০২২’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন এসব পণ্যের বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ট্রান্সকম নতুন প্রযুক্তির যে রেফ্রিজারেটর বাজারে এনেছে, তাতে রয়েছে আলাদা ভ্যাকুয়াম কুঠুরি, স্বয়ংক্রিয় বরফ তৈরির ব্যবস্থা। এ ছাড়া রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। গ্লাস ব্ল্যাক ও গ্লাস ক্লিয়ার ব্ল্যাক—দুটি রঙে নতুন এ রেফ্রিজারেটর বাজারে পাওয়া যাবে।

এ ছাড়া নতুন ওয়েভ নকশার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক প্রযুক্তি। নতুন এ শীতাতপ যন্ত্রে পানির বিন্দু জমবে না। ফলে ঘর থাকে জীবাণু ও দুর্গন্ধমুক্ত। আর নতুন মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাবে সাদা ও গ্রে রঙের। অনুষ্ঠানে অন্যান্য পণ্যেরও নানা সুবিধার কথা তুলে ধরা হয়।

হিটাচির পক্ষ থেকে জানানো হয়, এ দেশের হোম অ্যাপ্লায়েন্স  বা গৃহস্থালি পণ্যের বিশাল বাজার রয়েছে। তাই বাংলাদেশ হিটাচি তাদের বাজার ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে হিটাচির গৃহস্থালি পণ্যের বিক্রয় উন্নয়নবিষয়ক পরিচালক তরুণ জৈন বলেন, ‘বাজার বড় করতে আমরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চাই। ট্রান্সকমের সঙ্গে মিলে আমরা এ দেশে নির্ভরযোগ্য ভোক্তা ও গ্রাহক নেটওয়ার্ক গড়ে তুলব।’

ট্রান্সকম ডিজিটালের ব্যবসা বিভাগের প্রধান রিতেশ রঞ্জন বলেন, ‘নতুন ইলেকট্রনিক ব্যবসার বাজার তৈরি ও পরিবেশক বাড়িয়ে আমরা কোম্পানির বিকাশ নিশ্চিত করছি। দেশব্যাপী ট্রান্সকমের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরসেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্স সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক চেন টেক বেং, ট্রান্সকম ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হকসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা।