
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডিবিএল বার্ষিক সাধারণ সভা আয়োজনের তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেতের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জসীম উদ্দিন এবং সরকারের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুল মজিদ, মো. শাহ আলম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মো. শাহ আলম মিয়া, মাহবুবুন নাহার, মো. চয়নূল হক এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারভীন আকতার উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।