মধুমতি ব্যাংকের ১২ হাজার কোটি টাকার আমানত অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান; এমডি মো. সফিউল আজমসহ অন্যরা

মধুমতি ব্যাংকে ১২,০০০ কোটি টাকার আমানত

১২ হাজার কোটি টাকার আমানত বা ডিপোজিট অর্জনের নতুন মাইলফলক ছুঁয়েছে মধুমতি ব্যাংক। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্জন উদ্‌যাপন করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান; পরিচালক সুলতানা জাহান, তানজিমা বিনতে মোস্তফা, মো. মাহবুবুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা ও সৈয়দা শারমিন হোসেন; স্বতন্ত্র পরিচালক মো. শফিকুল আলম ও মনজুরুল আহসান বুলবুল; এমডি মো. সফিউল আজম; অতিরিক্ত এমডি শাহনেওয়াজ চৌধুরী; ডিএমডি আরব ফজলুর রহমান ও আরিফ হাসান খান উপস্থিত ছিলেন।