
এমইপি গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ সভায় আগামী বছরের কৌশলগত দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর ফারস হোটেল ও রিসোর্টে এমইপি গ্রুপের এ বার্ষিক ব্যবসায়িক সভার আয়োজন করা হয়। সভায় এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার, সহকারী পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা জেমস টুটুল মণ্ডল, জ্যেষ্ঠ বিক্রয় মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমানসহ বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়া চলতি ২০২৬ সালের জন্য বিক্রয় প্রবৃদ্ধি অর্জন, বাজার সম্প্রসারণ, ব্র্যান্ড শক্তিশালীকরণ ও আধুনিক বিক্রয় কৌশল বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সরবরাহব্যবস্থার উন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিততে বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমইপি গ্রুপ আগামী বছরগুলোতে বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে। গ্রাহকদের জন্য মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান অব্যাহত রাখবে।