গ্রাহকদের জন্য সহজে গৃহঋণ ও অর্থায়ন–সুবিধা নিশ্চিত করতে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) এবং প্রাইম ব্যাংক পিএলসি গত বুধবার একটি সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইএলের এমডি মো. আব্দুল আউয়াল এবং প্রাইম ব্যাংকের এসইভিপি মামুর আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা

গৃহঋণ বিতরণ বিষয়ে এসইএল–প্রাইম ব্যাংক চুক্তি

গ্রাহকদের জন্য সহজে গৃহঋণ ও অর্থায়ন–সুবিধা নিশ্চিত করতে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) এবং প্রাইম ব্যাংক পিএলসি গত বুধবার একটি সমঝোতা স্মারকে সই করেছে। খবর বিজ্ঞপ্তির

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসইএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, পরিচালক মো. শাহজাহান মিয়া, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাইমুম ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) ইশতিয়াক আহমেদ ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশরাফুল ইনসান উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন, কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মামুর আহমেদ, কনজ্যুমার ব্যাংকিং বিভাগের ইভিপি ও সিকিউরড ফাইন্যান্সিং অ্যান্ড ইপির প্রধান তাকিয়ান চৌধুরী, কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিভাগের ইভিপি ও কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডসের প্রধান জোয়ারদার তানভীর ফয়সাল, কনজ্যুমার ব্যাংকিং বিভাগের কনজ্যুমার সেলস প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তাসমিম সুলতানা এবং এফএভিপি মাজকুরা নাজনীন।