
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন সর্বাধুনিক সুবিধাসংবলিত নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে নিয়ে এসেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ঢাকায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের ওয়াশিং মেশিনের বিপণন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্যদূত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান এবং ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।