গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সেলস মিট। এতে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সেলস মিট। এতে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন

সুপারশপ ব্যবসা চ্যানেলে রিমার্কের পণ্য বাড়ছে

দ্রুত সম্প্রসারিত সুপারশপ ব্যবসা চ্যানেলে নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি দিন দিন বাড়ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল, স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এখন এসব আধুনিক বিপনন চ্যানেলে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস—বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে এই চ্যানেলে নিজেদের পরিসর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। এগুলোর মধ্যে বেস্টসেলিং পণ্য হিসেবে বড় জায়গা করে নিয়েছে লিলি বডিওয়াশ।

প্রতিষ্ঠানের হেড অব সেলস হেলাল উদ্দিন বলেন, ‘রিমার্কের এই সাফল্য কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। সবচেয়ে বড় অর্জন হলো ক্রেতাদের আস্থা অর্জন করা।

তিনি বলেন, ‘রিমার্ক শুধু পণ্য বিক্রি করতে চায় না, মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে ক্রেতার দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করতে চায়। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও গুণগত মানকে গুরুত্ব দিয়ে আমরা এমন পণ্য তৈরি করছি, যা দেশের ক্রেতাদের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিমার্ক মূলত স্বপ্ন, আগোরা, মীনাবাজার, ইউনিমার্ট, বেস্টবাই, প্রিন্সবাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্টের মতো দেশের বিভিন্ন সুপারশপে রিমার্কের পণ্য বিক্রি করে।

রিমার্ক জানায়, দেশের বাজারের পাশাপাশি রিমার্কের পণ্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও বাজারজাত হচ্ছে। রিমার্ক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে। এ ছাড়া ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে।

সেলস মিটে সেরা ৫ জনকে সম্মাননা

রিমার্কের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সেলস মিট। এতে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রোমোটর অংশ নেন।

অনুষ্ঠানে সেলস পারফরম্যান্স মূল্যায়ন করে সেরা পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন কুমিল্লা স্মার্ট বিগ বাজারের হাফসা আক্তার, গাজীপুরের মাওনা স্বপ্নের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জ বন্দরের স্বপ্নের শ্রাবণী সাহা, ঢাকার মিরপুর রিংরোড স্বপ্নের সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়া মালতিনগর স্বপ্নের হালিমা খাতুন নদী। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা সেরা পাঁচজনের হাতে সম্মাননা তুলে দেন।

এতে মডার্ন ট্রেডের হেড অব সেলস হেলাল উদ্দিন, কী-অ্যাকাউন্টস ম্যানেজার ইয়ামিন শিকদার ও সাইফুল ইসলাম, অপারেশন ম্যানেজার রাশেদুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাহারুন নেসা লিজা বক্তব্য দেন।