
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের মিটিওর ৩৫০ মোটরসাইকেলের রাইডারসংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এ মাইলফলক উদ্যাপনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘মিটিওর ৩৫০: রাইড ফর স্মাইলস’ শীর্ষক একটি আয়োজন করেছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ।
‘আ রাইড, আ স্মাইল, আ মেমোরি ফরএভার’ বার্তা নিয়ে ঢাকায় রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে যাত্রাটি শুরু হয়। এতে মিটিওর ৩৫০-এর রাইডারদের সঙ্গে একদল সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। তাঁরা একটি নির্ধারিত রিসোর্টে যান।
রিসোর্টে শিশু ও রাইডারদের জন্য খেলাধুলা, বিনোদন ও খাবারের আয়োজন করা হয়। শিশুদের দেওয়া হয় বিশেষ উপহার। রাইডাররা শিশুদের সঙ্গে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
মিটিওর ৩৫০-এর রাইডার তানভীর বলেন, মোটরসাইকেলটির ক্ল্যাসিক নকশা, আরামদায়ক ও মসৃণ রাইডিং অভিজ্ঞতা তাঁকে আকৃষ্ট করেছে। বিশেষ করে দীর্ঘ যাত্রায় এটি চালিয়ে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কারণে ‘রাইড ফর স্মাইলস’ আয়োজনটি তাঁর কাছে বিশেষ হয়ে উঠেছে।
রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিটিওর ৩৫০-এর দুই হাজারের বেশি গ্রাহকের মাইলফলক অর্জন আনন্দের। রাইডার কমিউনিটি ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতেই ‘রাইড ফর স্মাইলস’ আয়োজন করা হয়েছে।