
ক্ষুদ্রঋণ ও উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ২২ আগস্ট শনিবার তার ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। রাজধানীর আইসিসিবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংস্থার প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিজের প্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা সাইফুল ইসলাম রবিন। তাঁকে বিশেষ সম্মাননা জানানো হয়।
বিজের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজের নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়রা আজম, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) চেয়ারম্যান মুরশেদ আলম সরকার, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও মো. জাহিদ হোসেন এবং বিজের মাইক্রোফাইন্যান্স পরিচালক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম।