পুরস্কার নিচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে
পুরস্কার নিচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে

আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেল এসআইবিএল


সিঙ্গাপুরে এবিএফ রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০২৩ সম্মেলনে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার-বাংলাদেশ’ শ্রেণিতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) পুরস্কার পেয়েছে।

গত ২৫ জুলাই সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসআইবিএলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। এতে বলা হয়, আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য এসআইবিএল এই পুরস্কার পায়।