‘কনকা সেরা পরিবার সিজন ৫’ শীর্ষক রিয়েলিটি গেম শো আয়োজনের ঘোষণা প্রদান ও লোগো উন্মোচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলেক্ট্রো মার্টের ডিএমডি মোহাম্মদ নুরুসসাফা মজুমদার ও নুরুল আফছার; পরিচালক নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নূর এবং মিডিয়াকমের সিইও অজয় কুমার কুন্ডু ও এনটিভির এমডি মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদসহ অন্যরা

শুরু হচ্ছে রিয়েলিটি শো কনকা সেরা পরিবার সিজন ৫

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আবারও শুরু হচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো কনকা সেরা পরিবার সিজন ৫। টানা চার সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এ রিয়েলিটি গেম শোর এবারের আয়োজনে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার গেম ও তারকাদের উপস্থিতিসহ নতুন সব আয়োজন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশে কনকা ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ঢাকার গুলশানের প্রধান কার্যালয়ে গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ রিয়েলিটি গেম শোর নতুন সিজন শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সিজন ৫-এর লোগো উন্মোচন এবং থিম সং পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ নুরুসসাফা মজুমদার ও নুরুল আফছার; পরিচালক নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নূর; বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী; জাতীয় বিক্রয় ব্যবস্থাপক (রিটেইল অপারেশন) মো. জুলহক হোসাইন; মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজয় কুমার কুন্ডু এবং এনটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনকা সেরা পরিবার সিজন ৫–এর রেজিস্ট্রেশন চলবে ৩ থেকে ৩১ অক্টোবর। ১৮ থেকে ৬০ বছর বয়সী একই পরিবারের যেকোনো দুজন সদস্য ওয়েবসাইটে বা ইলেক্ট্রো মার্টের শোরুমে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে এনটিভিতে।