চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান, অতিরিক্ত এমডি এম নাজিম এ চৌধুরী ও এসইভিপি শায়লা আবেদিন এবং ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, হেড অব মার্কেট-বাংলাদেশ জুনায়েদ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শেহরিন শিবলী প্রমুখ

ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি 

প্রাইম ব্যাংক পিএলসি ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সম্প্রতি একটি চুক্তি সই করেছে। এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, উদ্যোগটির লক্ষ্য হলো তরুণ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব গ্রাহকের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ গড়ে তোলা। এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে যোগাযোগদক্ষতা, নেতৃত্বের বিকাশ, কর্মক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ। পাশাপাশি প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্যান্য সেবার গ্রাহকেরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত বিভিন্ন সেবায় বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) শায়লা আবেদিন এবং ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, হেড অব মার্কেট–বাংলাদেশ জুনায়েদ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট শেহরিন শিবলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।