রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে ঢাকা ব্যাংকের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান এবং চেয়ারম্যান আবদুল হাই সরকার
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে ঢাকা ব্যাংকের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান এবং চেয়ারম্যান আবদুল হাই সরকার

গুলশানে ঢাকা ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

রাজধানীর গুলশান অ্যাভিনিউতে সম্প্রতি নিজেদের ১১৮তম শাখা ‘গুলশান অ্যাভিনিউ শাখা’ উদ্বোধন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন অ্যাভিনিউতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এবং বর্তমান নির্বাহী কমিটির চেয়ারম্যান এ টি এম. হায়াতুজ্জামান খান এবং ঢাকা ব্যাংক চেয়ারম্যান আবদুল হাই সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান এরশাদ ফয়েজ, পরিচালনা পর্ষদের সদস্য আবদুল্লাহ আল আহসান, আমির উল্লাহ, বিলকিস আরা বেগম প্রমুখ।

ঢাকা ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন এই শাখা গ্রাহকদের জন্য আরও আধুনিক, সহজ, ব্যক্তিকেন্দ্রিক এবং উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে টেকনো গ্রুপের এমডি সায়েদ মনজুরুল হক, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের এমডি ফারজানা চৌধুরী, স্টার্লিং গ্রুপের এমডি ফজলুল হক, অ্যালায়েন্স হোল্ডিংসের চেয়ারম্যান জহর রিজভি, খাদিম সিরামিকের এমডি সাকিফ আরিফ তাবানি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ মোহাম্মদ আউয়াল প্রমুখ বক্তব্য দেন।