
মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের সারা দেশের সব শাখা ও উপশাখায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি পালন করা হয়।
মেঘনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সব শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।