ছবি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
ছবি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩ দশক পূর্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়সহ ২২৬টি শাখা ও ৮৮টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার।

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শাহীন উল ইসলাম, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাছানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন