নতুন ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের দক্ষিণ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা

অ্যামেক্সের নতুন ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক। জামানতভিত্তিক ও জামানতবিহীন দুভাবেই পাওয়া যাবে এ কার্ড। এটি গ্রাহকদের দেশি ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা দেবে।

ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে যৌথভাবে কার্ডটির উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের দক্ষিণ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের পরিচালক কুরুশ দাস্তুর ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি মো. মাহবুবুর রহমান, কাজী আজিজুর রহমান ও মাহিয়া জুনেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক এ তথ্য জানায়।