দেশি মদে বেশি কর, লিটারে ৫০০ টাকা

দেশে প্রস্তুত করা মদের ওপর নির্দিষ্ট পরিমাণ কর আরোপ করা হয়েছে। প্রতি লিটার দেশি মদের ওপর ৫০০ টাকা করে কর আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। এর ফলে দেশি মদের দাম বাড়বে।

নতুন করে এই কর আরোপের ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত মদের দাম বাড়তে পারে।

এ বছরের অর্থ বিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে। নতুন এই করকাঠামো অনুযায়ী, দেশে প্রস্তুত বিলাতি মদের লিটারপ্রতি ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে। ফলে দেশি মদ সেবনকারীদের আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে।

কেরু অ্যান্ড কোম্পানির ওয়েবসাইট অনুসারে, ২০২৩–২৪ অর্থবছরে ৬০ লাখ প্রুফ লিটার স্পিরিট এবং ২ লাখ ৩২ হাজার কেস ফরেন লিকার উৎপাদিত হয়েছে।