মেট্রোরেলের টিকিটে ২৫% ছাড় ৬৫–ঊর্ধ্ব নাগরিকের, ট্রেনে ভ্রমণ বিনা মূল্যে

প্রস্তাবিত বাজেটে দেশের প্রবীণ নাগরিকদের জন্য বেশ কিছু উদ্যোগের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে একটি হলো ট্রেনে সম্পূর্ণ বিনা মূল্যে ও মেট্রোরেল ২৫ শতাংশ ছাড়। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকেরা ট্রেনে বিনা মূল্যে ভ্রমণ এবং মেট্রোরেল ২৫ শতাংশ ছাড় পাবেন।

মেট্রোরেলে যাতায়াতের জন্য ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস

ফলে প্রবীণ নাগরিকেরা যাতায়াতে খরচ কমবে। তাদের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিকর হবে।