ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়
ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে এনবিআর। পূর্বে এই সময় ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। ই-রিটার্ন দাখিলে সমস্যা হলে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করা যাবে। ৬৫ বছর বা বেশি বয়সের প্রবীণ, শারীরিক অসমর্থ ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিক ছাড়া অন্যদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। ডেবিট, ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।