গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন

অর্থ মন্ত্রণালয় জাতীয় বেতনকাঠামো, ২০২৬ অনুসারে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের নতুন নিয়ম ঘোষণা করেছে। গত ১ জুলাই থেকে নিয়মিত চাকরিজীবীদের মতো নতুন কাঠামোর বেতন কার্যকর হবে। তবে চুক্তির মেয়াদে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক বা পেনশন বৃদ্ধির সুবিধা মিলবে না। ১ জুলাই ২০২৬-এর আগে নিযুক্তদের চুক্তি সংশোধন করে নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।