রোজা এলে ইফতারে যে খাবারগুলো পছন্দের তালিকায় জায়গা করে নেয়, তার মধ্যে অন্যতম জিলাপি। এ খাবারটির চাহিদাও ব্যাপক। রাজধানীর তারকা হোটেলের রেস্তোরাঁগুলো রোজা উপলক্ষে জিলাপি বিক্রি করে থাকে। অভিজাত শ্রেণির অনেকেই সেখান থেকে জিলাপি কেনেন। সঙ্গে থাকে ইফতারির পসরা। এবার রাজধানীর গুলশানের পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিনে এক কেজি জিলাপির বিক্রি হচ্ছে চার হাজার টাকায়। এই রোজায় এটিই জিলাপির সর্বোচ্চ দাম। এই চার হাজার টাকা কেজি জিলাপিতে রয়েছে জাফরান।