অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। মধ্যবিত্ত পরিবারের নির্ভরতা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যদিও হার কমালে দুই হাজার কোটি টাকা সাশ্রয় হতো। বর্তমানে সর্বোচ্চ মুনাফার হার ১১.৭৭% থেকে ১১.৯৮% পর্যন্ত। এবারের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় কাটা উৎসে করকে চূড়ান্ত দায় হিসেবে না রেখে বছর শেষে সমন্বয় বা ফেরত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।