হোন্ডার মোটরসাইকেলে ৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ফাইল ছবি
ফাইল ছবি

ঈদ উপলক্ষে গ্রাহকদের আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে মোটরসাইকেল কোম্পানি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। হোন্ডার পণ্য কিনলে ক্রেতারা এখন থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। সুবিধাটি মিলবে আগামী ৮ মে পর্যন্ত।

এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, গ্রাহকদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এই ক্যাশব্যাক সুযোগ ঘোষণা করেছে তারা। হোন্ডার জনপ্রিয় মডেল ড্রিম ১১০, লিভো ড্রাম, এক্স ব্লেড (এসটিডি ও এবিএস) ও সিবি হরনেটের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।

এর মধ্যে ড্রিম ১১০ মডেলের মোটরসাইকেলটি ২ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে মিলবে ৯২ হাজার ৯০০ টাকায়, ৩ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে লিভো ড্রাম মোটরসাইকেলটি মিলবে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা ও ৫ হাজার টাকা ক্যাশব্যাকে এক্স ব্লেড-এসটিডি মোটরসাইকেলটি কেনা যাবে ১ লাখ ৭৪ হাজার ৯০০ টাকায়।

এ ছাড়া ৬ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এক্স ব্লেড-এবিএস মোটরসাইকেলটি কেনা যাবে ১ লাখ ৯৭ হাজার ৯০০ টাকায় এবং ৬ হাজার টাকা ক্যাশব্যাকে সিবি হরনেট ১৬০ আর মোটরসাইকেলটি গ্রাহকেরা কিনতে পারবেন ১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা দিয়ে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্রেতারা নিকটস্থ হোন্ডা অনুমোদিত ডিলার বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করে কিংবা হোন্ডার হেল্পলাইন নম্বরে কল করে বিশেষ এই সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।