উদ্যোক্তা মাহবুবুল হাসানের ম্যাট্রিক্স ড্রেসেস কারখানায় কর্মচাঞ্চল্য আর নেই। এখন কারখানাটি তালাবদ্ধ। শ্রমিকেরা বেকার। সম্প্রতি রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায়
উদ্যোক্তা মাহবুবুল হাসানের ম্যাট্রিক্স ড্রেসেস কারখানায় কর্মচাঞ্চল্য আর নেই। এখন কারখানাটি তালাবদ্ধ। শ্রমিকেরা বেকার। সম্প্রতি রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায়

বন্ধ হলো ১৯ বছরের পোশাক কারখানা

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ম্যাট্রিক্স ড্রেসেস গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। এমডি মাহবুবুল হাসান ফয়সাল বিকেএমইএর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান, ব্যবসায়িক মন্দা ও কিছু স্বার্থান্বেষী প্রচেষ্টাই বন্ধের কারণ। ১৭৭ জন শ্রমিক কর্মরত এই প্রতিষ্ঠানটি গত বছর ২০ কোটি টাকার পোশাক রপ্তানি করে। তবে ২০২৩ সালের ডিসেম্বরে ন্যূনতম মজুরি বৃদ্ধি, গ্যাস-সংকট ও ক্রেতাদের মূল্য না বাড়ানোয় উৎপাদন ব্যয় বাড়ে।