আজ বুধবার আবার দেশের বাজারে সোনার দাম কমেছে। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমেছে। আজ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।
সংগঠনটি মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
দাম কমার পর আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
এ ছাড়া আজ রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম এখন ৫ হাজার ১৫ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০ টাকা।
এর আগে ৩১ আগস্ট সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।
মাঝে কিছুদিন বৃদ্ধির পর গত সপ্তাহ থেকে বিশ্ববাজারে সোনার দাম কমছে। আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ১৭ মিনিট) স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩০৪ দশমিক শূন্য ১ ডলারে নেমে আসে। ৭ আগস্টের পর এটাই সোনার সর্বনিম্ন দাম। ফলে টানা চতুর্থ দিন সোনার দাম কমবে—এমন সম্ভাবনা তৈরি হয়েছে।
একই সঙ্গে সোনার দাম ২০০ দিনের গড় দামের নিচে। বাজার বিশ্লেষণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সূচক। যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য সোনার আগাম দর ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৫০ দশমিক ৮০ ডলার হয়েছে। এদিকে মার্কিন ডলারের দাম তুলনামূলকভাবে ভালো। এতে অন্যান্য মুদ্রায় লেনদেন করা ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত সোনার দাম আরও বেড়ে গেছে।
গতকাল মঙ্গলবার ইরানে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও হামলা চালায়। কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘাত। এর মধ্যে টানা তৃতীয় দিনের মতো তেলের দাম বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহারও বেড়েছে।