দেশের শেয়ারবাজারে চাঙাভাব ফিরে এসেছে। অনেকগুলো শেয়ারের মূল্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই চাঙাভাব লক্ষ করা যায়। দিন শেষে লেনদেন ও মূল্যসূচক উভয়ই বৃদ্ধি পেয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ৪৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লুচিপ শেয়ার সূচক ডিএস-৩০ ১৪ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৯ পয়েন্ট এবং শরিয়া ডিএসইএস ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ১৯১টি শেয়ারের দর বেড়েছে, চারটি শেয়ারের দর কমেছে ও ৪৪টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
বাসস