
আজও সূচকের বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৩ পয়েন্ট। অবস্থান করছে একদম ৬ হাজার ৯৫৪ পয়েন্টে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩৫ পয়েন্ট।
গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স কমে ২ পয়েন্ট। সূচকটি নেমে আসে ৭ হাজার পয়েন্টের নিচে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৯৫ কোটি টাকার, যা গত কার্যদিবসের চেয়ে কিছুটা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৭৫ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৪৭ টির, কমেছে ২০১ টির ও অপরিবর্তিত আছে ২৮ টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ম্যাকসন স্পিনিং, ওরিয়ন ফার্মা, মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, সাইফ পাওয়ার ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো প্রাইম টেক্সটাইল, এভিন্স টেক্সটাইল লিমিটেড, ফার কেমিক্যাল, রিংশাইন, ডেলটা স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিকস, রহিমা ফুড, সমতা লেদার, রিজেন্ট টেক্সটাইল ও সালভো কেমিক্যাল।
অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১১৬ টির, কমেছে ১৫০ টির ও অপরিবর্তিত আছে ২৩ টির দর।