ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর প্রথম কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ২৭৬ কোটি টাকার শেয়ার।
আজ রোববার সকাল থেকেই লেনদেনে গতি দেখা গেছে। দিন শেষে দেখা যাচ্ছে, গত বছরের ৮ সেপ্টেম্বরের পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। সেদিন ডিএসইতে ১ হাজার ৪০১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ৬০০ দশমিক ৬৫ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি বেড়েছে ২০০ দশমিক ৭২ পয়েন্ট বা ৩ দশমিক ৭১ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ১২৭ দশমিক ৩৬ পয়েন্ট। আজ এই সূচক ৩০ দশমিক ৩৯ পয়েন্ট বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ২ হাজার ১৪৫ দশমিক ১৩ পয়েন্ট। সূচকটি বেড়েছে ৮৬ দশমিক ১৮ পয়েন্ট বা ৪ দশমিক ১৮ শতাংশ।
দেখে নেওয়া যাক, আজ শেয়ারের মূল্য বৃদ্ধিতে লেনদেনের শীর্ষে আছে কোন কোম্পানিগুলো
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে ওয়ান ব্যাংক। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৮ টাকা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮ দশমিক ৮ টাকা। আজ দাম বেড়েছে ১০ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে মুন্নু ফেব্রিকস। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ২২ টাকা ৩০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৪ টাকা ৫০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে লংকাবাংলা ফিন্যান্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। গত কার্যদিবসে দাম ছিল ১৪ টাকা ২০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১৫ টাকা ৬০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে এশিয়া ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৩৮ টাকা ৬০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৪২ টাকা ৪০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে প্রিমিয়ার ব্যাংক। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৪৫ টাকা ৯০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৫০ টাকা ৪০ পয়সা।