দেশে জুতার বাজারে চলতি বছরের প্রথম তিন মাসে বেশি ব্যবসা করেছে এপেক্স ফুটওয়্যার। আবার দেশীয় কোম্পানিটির চেয়ে ২৩৬ কোটি টাকা কম ব্যবসা করেও মুনাফার শীর্ষে অবস্থান করছে বহুজাতিক কোম্পানি বাটা শু। অর্থাৎ এপেক্সের বিক্রি বেশি, মুনাফা কম; আর বাটা কম বিক্রি করেও মুনাফা বেশি করেছে। দেশি–বিদেশি এই দুটি প্রতিযোগী কোম্পানির মুনাফায় বড় পার্থক্য তৈরি করে দিয়েছে মূলত উৎপাদন খরচ ও ব্যাংকঋণ।