আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে রহিমা ফুড

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন বাড়লেও সূচক কমেছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ২২ লাখ টাকার। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই লেনদেনের পরিমাণ ছিল ৪০০ কোটি টাকার ঘরে।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৪ হাজার ৮৬৯ দশমিক ০১ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি কমেছে ৩২ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ। আরেক সূচক ডিএসইএস ১ হাজার অতিক্রম করেছে। আজ এই সূচক ১১ দশমিক ১৩ পয়েন্ট বা ১ দশমিক ০৮ শতাংশ কমে ১০১৮ দশমিক ২৭ পয়েন্ট হয়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৮৭৭ দশমিক ৭৭ পয়েন্ট। সূচকটি কমেছে ১৫ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ১০৪টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত আছে ২৯টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে রহিমা ফুড।

রহিমা ফুড

মূল্যবৃদ্ধির দিক থেকে আজও প্রথম স্থানে আছে রহিমা ফুড। বুধবার এই শেয়ারের দাম ছিল ১০৭ টাকা ৮০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৮ টাকা ৫০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।

আনোয়ার গ্যালভানাইজিং

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে আেনায়ার গ্যালভানাইজিং। গতকাল এই শেয়ারের দাম ছিল ৮৫ টাকা ৭০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ৮০ পয়সা। দাম বেড়েছে ৭ দশমিক ১১ শতাংশ।

আইএফআইসি

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে আইএফআইসি। বুধবার এই শেয়ারের দাম ছিল ৪ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৪ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ দাম বেড়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ।

বিডি থাইফুড

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে বিডি থাইফুড। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ। বুধবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৯ টাকা ৬০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১০ টাকা ১০ পয়সা।

ফার কেমিক্যাল

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে ফার কেমিক্যাল। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৫ শতাংশ। বুধবার দিন শেষে এই শেয়ারের দাম ছিল ১৪ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ১৪ টাকা ৭০ পয়সা।